বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধারাবাহিক কর্মসূচি এবং নির্দেশনা মোতাবেক রাঙ্গুনিয়া উপজেলায় ধান কেটে ঘরে তুলে দিয়েছে চট্টগ্রাম শহরস্থ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নে কৃষকদের কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীগণ।
ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সম্পাদক ছাত্রনেতা কাজী মামুনুল ইসলাম, চট্টগ্রামস্থ হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগ নেতা কাজী মুহাম্মদ নাঈম উদ্দিন, চট্টগ্রাম কলেজের রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল- নোমান রনি, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি সদস্য মুহাম্মদ আরিফ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, কামরুল ইসলাম রিমন, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ রিফাতুল ইসলাম, সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ ফারুক, আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মনিরুল ইসলাম,মুহাম্মদ সাব্বির হোসেন, মুহাম্মদ মিনহাজ, কাজী মুহাম্মদ সাব্বিরসহ স্থানীয় অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ বিষয়ে চট্টগ্রাম কলেজ রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল-নোমান রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা পালন করতে আমরা ছাত্রলীগ বদ্ধপরিকর।কারণ নেত্রী আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক। উনার নির্দেশনা পালন করা আমাদের একান্ত দায়িত্ব। সে হিসেবে আজ আমরা ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈক পরিবারের পাশে থেকে এমন কাজটি করতে সক্ষম হই।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












