২৬ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় বাইক-ট্রাক সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি»

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মো, নেজাম (৩৫) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে গুরুতর আহতাবস্থায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। পরে চিকিৎসারত অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গোডাউন ব্রীজ ও সরফভাটা ইত্যাদি চত্বর মধ্যবর্তী এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পিছনে ধাক্কায় দেয় বাইক আরোহী। এতে ধাক্কায় গুরুতর আহত হয় তিনি।

মো, নেজাম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার মরহুম দুলাল সওদাগরের বাড়ির ছোট ছেলে। তাঁর কর্মস্থল কাপ্তাই হওয়ায় তিনি পরিবার নিয়ে কাপ্তাই বসবাস করতেন। স্ত্রীসহ এক কন্যা ও দুই ছেলে সন্তান রেখে যান তিনি। তিনি শ্যামলী বাস চালক বলে জানা যায়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন