বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ায় পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি বের করা হয়েছে। উপজেলার সরফভাটা ইউনিয়েনের ‘মীরেরখীল আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন’র উদ্যোগে এই র্যালি বের করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় মীরেরখীল বাজার থেকে শুরু করে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্বাগত মিছিলটি পুনরায় মীরেরখীল বাজারে এসে শেষ হয়।
রাঙ্গুনিয়া পোমরা নঈমাবাদ দরবার শরীফের সাজ্জাদনশীন ও হযরত হাঁছি ফকির (রহ.) সুন্নিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নঈমুক হক নঈমী।
স্বাগত র্যালি শেষে সমাবেশে মৌলানা আব্দুল আজিম তৈয়বীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাঁছি ফকির (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রায়হান বেজা, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম।
এছাড়াও স্বাগত র্যালিতে উপস্থিত ছিলেন মীরেরখীল আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের মো. হোসেন আলী, জাহেদ, কামাল হোসেন, আসিফ রহমান, আরফাত, মুফিস, আরমান, পারভেজ, পাহিম, সোহেলসহ এলাকার গণ্যমান্য ও সাধারণ মানুষ।
বাংলাধারা/এফএস/এএ












