৪ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক বনায়ন কর্মসূচি পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

বৈশ্বিক উষ্ণায়ন রোধ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বনায়নের ভূমিকা অপরিহার্য। পরিবেশ বিপর্যয় ঠেকিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন আধুনিক ও টেকসই বনায়ন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বনবিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সড়ক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের নারিশ্চা বিটের আওতাধীন সরফভাটা আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছ লাগিয়েই এই সড়ক বনায়ন কর্মসূচি পালন করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের (রাঙ্গুনিয়া রেঞ্জ) সার্বিক সহযোগিতায় সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সড়ক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পটি মূলত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রকল্প এলাকায় বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প আয় বর্ধক কাজের সুযোগ সৃষ্টি করা।

সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বৃক্ষ মানব জীবনের একটি অপরিহার্য অংশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আহবান জনপ্রতি ৩টি করে গাছ লাগানোর। সে লক্ষ্যে এ সড়ক বনায়ন কর্মসূচী পালন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের (রাঙ্গুনিয়া রেঞ্জ)।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) শীতল পাল, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) শীতল পাল বলেন, বনবিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় নারিশ্চা বিটের সরফভাটা আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়েই এই সড়ক বনায়ন কর্মসূচি পালন করেছি। এতে সামাজিকভাবে সুফলের পাশাপাশি প্রাকৃতিক অক্সিজেনের যোগান হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ