রাঙ্গুনিয়া প্রতিনিধি »
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারাণ সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলায় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটি কর্মসূচির ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন এলাকায় ১৭০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শফিউল আলম শফি, সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের সাজ্জাদ, বেতাগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম দিদারুল আলম, যুবলীগের নেতা হাসান মুরাদ কফিল, জব্বার, ইয়াসিন, তৌসিফ, শওকত, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন সবুজ, আনোয়ার, আলিফ প্রমুখ।












