২৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ২৭৩ চা শ্রমিক পেল ১৩ লাখ টাকার অনুদান

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমাজসেবা অধিদপ্তরের চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ২৭৩ জন শ্রমিককে ১৩ লাখ ৬৫ হাজার টাকা এককালীন অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, কোদালা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাষ্টার বদিউল আলম, সাধারণ সম্পাদক মো. ইসহাক প্রমুখ।

আলোচনা শেষে চা বাগান শ্রমিকদের ৫ হাজার টাকা করে ২৭৩ জন শ্রমিককে ১৩ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

বাংলাধারা/এআই

আরও পড়ুন