রাঙ্গুনিয়া প্রতিনিধি»
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শারদীয়া দুর্গাপূজা পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, ইফতেখার ইউনুস। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এবার উপজেলার ১৫৮ পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া উপজেলার ২০টি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে রাখা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা জোরদার বলয়।
বুধবার (১৩ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার উপজেলার শিলক ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, নজরুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদীতি দত্ত, শিলক পূজা কমিটির সভাপতি বাবু সৃজন দাশ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও শিলক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রণব কুমার দে, সহ-সভাপতি বাবু সুধীর দাশ, ডা, সমীরণ দেবনাথ, বাবু লাভলু দাশ, সনজিত দাশ লায়ন শুভংকর দাশ, দীপংকর দাশ, মাস্টার সুরভী দাশ, বাবু দাশ, অঞ্জন দাশ, বাবু পালিত, পলাশ ঘোষ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এফএস












