বাংলাধারা প্রতিবেদন »
রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম তৌহিদ (৩৫)। তার বাড়ি চট্টগ্রামে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার আজাদ হাওলাদার জানান, নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ভোর ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এসআই আজাদ আরো জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। যোগাযোগও করেনি কেউ। নিহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












