শাহ আব্দুল্লাহ আল রাহাত, মিরসরাই »
রাতের অন্ধকার নির্জনে মধ্যবিত্ত পরিবারগুলো ক্ষুধার যন্ত্রণা সঙ্গে নিয়ে বিছানায় পিঠ লাগিয়েছে মাত্র। ঠিক তখনই ঘরের সম্মুখ দরজায় কে যেন ঠোকা মারছে। দরজা খুলতেই দেখা গেছে কাঁধে বস্তাভর্তি ত্রাণ।
মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এভাবে অন্ধকার রাতে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছাত্রলীগের আরো বেশ কিছু কর্মীদের নিয়ে মানুষের কাছে ছুটে চলছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী।
গত কয়েক দিনে নিজ এলাকা ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এবং ফদুয়া গ্রামে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে আসছেন তিনি। চেষ্টা করে যাচ্ছেন কর্মহীন শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া দরিদ্র পরিবারগুলোতে যেখানে সংসার চালানো বড় দায় সেখানে লকডাউনের বন্দী অবস্থায় বড় অসহায় তারা।অন্যদিকে আরো বেশী অসহায় মধ্যবিত্ত পরিবারগুলো।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, উপজেলা ছাত্রলীগের কোনো কর্মী বা নেতা যদি কোনো প্রকারে কোনো অসুবিধায় থাকেন তাকলে কোনো প্রকার সংকোচ না রেখে উনার সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমরা যারা সমাজে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করি তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
উপজেলা ছাত্রলীগের সহ-সস্পাদক নুরুল আজিম জানান, রাসেল ভাই ইতোমধ্যে আরো কিছু ত্রাণ অসহায় পরিবারগুলো মাঝে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সেগুলো কিছুদিনের ভিতর পৌঁছে দিবেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












