১৮ মার্চ ২০২৬

রামপুর আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাংলাধারা প্রতিবেদক »

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে চট্টগ্রাম নগরীর ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, চসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র (১) আবদুস সবুর লিটন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়কদিলদার খান দিলু, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহমদ, হালিশহর থানা আওয়ামী লীগের সদস্য আরঙ্গযেব শিবলু, ১নং ইউনিট আ.লীগের সভাপতি মো. আনিস, ২নং ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু, সহ-সভাপতি আবু তাহের রাজিব, সহ-সভাপতি রিফাত আবরার, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন নিহাল, সাংগঠনিক সম্পাদক প্রিন্স চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন আকাশ, মো. কাইয়ুম, মো. রিয়াদ প্রমুখ।

আরও পড়ুন