২৮ মার্চ ২০২৬

রামপুর ওয়ার্ডে আ: লীগ প্রার্থী লিটনের বিপুল ভোটে জয়

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে ৩০ হাজার ৮১০ ভোট পেয়ে  জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চসিক নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ হয়। বেসরকারিভাবে মোট ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

আবদুস সবুর লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী শহীদ মো. চৌধুরী (ঘুড়ি প্রতীক)পেয়েছেন ২ হাজার ৯ ভোট।

নির্বাচনে জয়ের পর আবদুস সবুর লিটন ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত বিজয়ের মালা পরব না। যাদের সার্বিক ও মানবিক সহায়তায় আজ আমার হাতে জয়ের শিরোপা, তাঁদের অন্তরের অন্তস্থল থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি আগামী দিন গুলোতেও আমার সাথে তাঁদের পাশে থাকবে।

জানা গেছে, চসিক নির্বাচনে প্রথমবারের মতো ২৫ নং রামপুর ওয়ার্ডে  ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারের উপস্থিতিতে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলছেন, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ  ভোট সম্পন্ন হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন