১৯ মার্চ ২০২৬

রামপুর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামপুর ওয়ার্ডে উক্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আবুল কালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর লিটন বলেন, ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগের নামের সাথে ‘ছাত্র’ শব্দটি যুক্ত আছে, এটা মাথায় রেখে চলতে হবে। একজন প্রকৃত ছাত্রের মধ্যে সবসময় দেশ ও জনগণের জন্য ভালো কিছু করে যাওয়ার আকাঙ্খা থাকে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী ২৭শে জানুয়ারী আসন্ন চসিক নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে জয়যুক্ত করার আহবানও জানান তিনি।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য এস.এম.আতিকুর রহমান আতিক, ওয়ার্ড আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য নিয়াজ মো. আজাদ, এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক বক্তৃতা ও বিতর্কিত সম্পাদক আদনান মাহফুজ সজীব, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মানিক, পারভেজ কায়সার।

আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো. ইলিয়াস, মো. সাদেক, মো. সাগর সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল আহাদ, ইকবাল হোসেন, মো. বাবলু, শাহজান, ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল আহামেদ, মো. রুবেল, আব্দুল কাদের, তাজ মো. জনি, আবু সায়েদ সুমন, নাছির হোসেন, মো. জনি, ওয়ার্ড ছাত্রলীগের নেতা মো. আকরাম হোসেন, মো. মামুন, নাইমুর আহমেদ নবীন, রায়হানুল ইসলাম ইমন, আরিফুল ইসলাম নাফিস, মো. রাকিব, আসিফুর রহমান, আফতাব আহমেদ ইমন, নাইমুর ইসলাম জিসান, মো. হৃদয়, কাইয়ুম, রবিন, মাহবুব, আসিফ, সাজিন, রায়হান, সাব্বির ফাহাদ, সহিদুল্লাহ সানি, তাইফ ইসলাম, নাসির প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন