৩০ মার্চ ২০২৬

রামুতে অবৈধ করাত কল উচ্ছেদ করলো বনবিভাগ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুলে জনৈক আনোয়ারের মালিকানাধিন অবৈধ স মিল (করাত কল) উচ্ছেদ করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা দিকে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন, রামু থানার এএসআই সজিবসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, ২ মাস পূর্বে অবৈধভাবে এ করাত কলটি স্থাপন করা হয়। শুরু থেকেই কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছিল অবৈধ করাতকলটি সরিয়ে নেয়ার। কিন্তু কোন রহস্যজনক কারণে করাতকল মালিক তা না সরিয়ে বনসহ স্থানীয় গাছ চেরাই অব্যাহত রাখে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের নির্দেশে শনিবার করাত কলটি উচ্ছেদ করা হয়েছে। মোতাবেক মামলার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন