জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারের রামুর জোয়ারিনালা ইউনিয়নে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যুর শিকাররা হলো, জোয়ারিয়ানালা ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি(৫)। তারা দুজন স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/এআই












