১৬ মার্চ ২০২৬

রামুতে ৪০০ মানুষের মাঝে বিজিবির ইফতার বিতরণ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুতে চার শতাধিক অসহায়, দুঃস্থ, দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এসব ইফতার বিতরণ করা হয়।

বিতরণ কালে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অসহায়, দুঃস্থ, দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবমসময় জনগণের সাথে আছি এবং সামনেও থাকব।

এ সময় ৩০ বিজিবির সহকারী পরিচালক জসীম উদ্দিন, পিবিজিএম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, জেসিওসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন