২৭ মার্চ ২০২৬

রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

বাংলাধারা ডেস্ক  »

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল শুক্রবার (৩০ জুলাই) দেশে ফিরেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফরকালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিত পঞ্চম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের নৌপ্রধানগণ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ওই সময় দুই দেশের ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন