সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বাদ আছর সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ সম্পন্ন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে সীতাকুণ্ড মডেল থানার একদল চৌকস পুলিশ দল।
এসময় উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাঁকের ভূঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদের সরকারের সচিব জসিম উদ্দিন মাহমুদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড থানা বিএনপির আহবায়ক ইসহাক কাদের চৌধুরী, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ওআইএলও মেম্বার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড মনিরুল ইসলাম বাবুল, আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ সলু, জহুরুল আলম জহুর, আশ্রাফ আলী, যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজু, সদস্য সচিব খুরশেদ আলম, সীতাকুণ্ড সমিতির সভাপতি মির্জা মোঃ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মানিক, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, লায়ন আকবর আলী জাসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ, সীতাকুন্ড সদর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ অসংখ্য গুনগ্রাহী।
সংক্ষিপ্ত আকারে মরহুম আবুল কালাম আজাদের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা পৌর বি.এন.পি নেতা আবুল মনসুরের পরিচালনায় জানাজা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মরহুম আবুল কালাম আজাদ ছিলেন একজন দেশ প্রেমিক, নির্লোভভাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।সীতাকুন্ড পৌসভা উন্নয়নে তাঁর অনেক অবদান রয়েছে। মহান রাব্বুল আলামিন এ বীর সেনানীকে জান্নাত বাসী কর আমিন।












