২১ মার্চ ২০২৬

রাস্তা বন্ধ করে দেয়ায় রাঙামাটিতে প্রসূতি স্বাস্থ্যসেবা বন্ধ

রাঙামাটি প্রতিনিধি »

চলাচলের একমাত্র সড়কটি বন্ধ করে দেওয়ায় গর্ভবতী মায়েদের ও কিশোরীদের স্বাস্থ্য সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি রাঙামাটির ক্লিনিক কর্তৃপক্ষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফপিএবি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, নিষ্কন্ঠক জায়গায় রাঙামাটির এফপিবি ক্লিনিকটির পাকা ভবনটি অবস্থিত এবং এটিতে চলাচলের একমাত্র রাস্তাটি সম্পতি বন্ধ করে দেওয়ায় এফপিএবি’র এ্যাম্বুলেন্স সার্ভিসসহ কর্মকর্তাদের গাড়ি চলাচল সম্পূর্নরূপে বন্ধ হয়ে যায়। এতে করে প্রতিদিন গর্ভবতি নারী, কিশোরী ও শিশুদের শতাধিক রোগি তাদের কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

শনিবার সকালে এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি মুজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা জানান, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয় ১৯৯৩ সালে যাত্রা শুরু করা রাঙামাটি এফপিএবির মাধ্যমে মা ও শিশুর কল্যাণের লক্ষ্যে ও পরিকল্পিত পরিবারের ধারণাকে জনপ্রিয় করা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে দম্পতিদের প্রয়োজনীয় তথ্য ও সামগ্রী সরবরাহ করে আসছে এবং মা ও শিশুস্বাাস্থ্য সেবার পাশাপাশি হতদরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে প্রজনন স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল সেবা প্রদান করে আসছে।

সম্মেলনে সভাপতি জানান, ১৯৯৩ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ও বরাদ্দকৃত (রেকর্ডিয়) ১০ শতাংশ ভূমিতে এফপিএবি হাসপাতাল ভবন নিমার্ণসহ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকে রাঙামাটি প্রধান সড়কের সাথে দীর্ঘ ২৭ বছর যাবৎ এফপিএবির ক্লিনিকের ব্যবহৃত সংযোগ সড়কটি ইতিমধ্যে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নিজস্ব রেকর্ডিয় জায়গার বাহিরে সীমানা দেওয়াল নির্মান করায় এফপিএবি ক্লিনিকে যাওয়ার রাস্তাটি সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। যার ফলে হাসপাতালের যাবতীয় সেবা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। দুর্ভোগে পড়েছে সেবা গ্রহণকারী হতদরিদ্র রোগীরা।

এসময় মানবিক দিক বিবেচনায় এনে মা ও শিশু তথা প্রজনন স্বাস্থ্য সেবা নিরবচ্ছিন্ন করার জন্য পূর্বের চলাচলের রাস্তা অবমুক্ত করে সীমানা দেওয়াল পুনঃনিমার্ণ করার জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন এফপিএবি কার্যকরী কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এফবিএবি’র সাবেক সভাপতি ও আজীবন সদস্য এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, এফবিএবি’র আজীবন সদস্য ও পাবলিক কলেজ অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, এফবিএবি’র সাবেক সভাপতি মো. ইউসুফ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন