বাংলাধারা ডেস্ক »
রাজধানীর রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মিজান (৬) নামে আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(৯ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত মিজান ভ্যানচালক রোকন মিয়ার ছেলে।বিস্ফোরণের আঘাতে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায় মিজানের।তাকে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/টিএম












