বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় নামছেন দেশের খ্যাতনামা এক ঝাঁক চলচ্চিত্র শিল্পীরা।
রোববার (২৪ জানুয়ারি) বিমান যোগে চট্টগ্রাম এসেছেন তাঁরা। প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নেবেন তারা।

প্রচারণায় থাকছেন- চলচ্চিত্র তারকা রিয়াজ, ফেরদৌস, দিলারা জামান, শমী কায়সার, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, অপু বিশ্বাস, মীর সাব্বির, বাঁধন, বিজরী, সায়মন সিকদার, মাহিয়া মাহি এবং রোকেয়া প্রাচী প্রমুখ।
তারা নিউমার্কেট মোড়, কাজীর দেউরী হয়ে ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।
আগামিকাল ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে শেষ হবে।
বাংলাধারা/এফএস/এআর








