১৯ মার্চ ২০২৬

রেজাউল-শাহাদাত ইশতেহার ঘোষণা করবেন শনিবার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন তাদের নির্বাচনী ইশতেহার আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি) ঘোষণা করবেন।

বিশেষ সূত্রে, রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়টি জানা যায়।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন রেজাউল করিম চৌধুরী। দুপুর ১২টায় নগরের জামালখানে একটি রেস্টুরেন্টে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন