২১ মার্চ ২০২৬

রেডিসনে জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চার দিনব্যাপি আবাসন মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলার আজ মেলার তৃতীয় দিন।

তবে মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছুটির দিনে ক্রেতা-দর্শকের ভিড় দেখা যায় তুলনামূলক বেশি। সকাল থেকেই মেলায় আসতে থাকে ক্রেতা ও দর্শনার্থীরা। তবে তাদের মধ্যে স্বল্প বাজেটের প্লট কিংবা ফ্ল্যাটে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।

সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শক ও ক্রেতারা স্টলে স্টলে ফ্ল্যাট ও প্লটের খোঁজ খবর নেন। অনেকে নগরীতে এক চিলতে প্লট অথবা ছোট একটি ফ্ল্যাটের আশায় সস্ত্রীক মেলায় আসেন। কেউ পছন্দের লোকেশনে ফ্ল্যাট ও প্লট খুঁজছেন, কেউ বা ছোট বড় দোকান ও কমার্শিয়াল স্পেস।

আজ বিকালে মেলায় গিয়ে দেখা যায় গতকালের মতোই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় আগত ব্যবসায়ী রেজউল করিম জানান, মেলায় এসেছি একটি ফ্লেট কেনার জন্য। এসে ভালোই লাগছে। এরকম মেলা হলে ফ্লেট-প্লট নিতে হয়রানি হতে হয় না। এখান থেকে দেখে-শুনে পছন্দ মতো নিশ্চিন্তে খুব সহজে নেয়া যাচ্ছে প্লট, ফ্লেট ও জমি। এ সিস্টেমটাই সবচেয়ে ভালো লাগলো।

মেলা আসা ব্যাংকার রিজওয়ানুল হক বলেন, রিহ্যাবের আয়োজিত এ ফেয়ার প্রতি বছর বসে। এ মেলায় এসে দেখি আমাদের সাধ্যের মধ্যে কোনো ফ্ল্যাট বুকিং দিতে পারি কি না। সাধ্যের মধ্যে হলে বুকিং দিয়ে দিব।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সূত্রে জানা যায়, গেলো বছর ৪০০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রির টার্গেট নিয়ে মেলার আয়োজন করা হয়েছিল। এর বিপরীতে ৩২৩ কোটি টাকার বিক্রি হয়েছিল। এবার টার্গেট নিয়েছে ৪৫০ কোটি টাকার বিক্রির। এবারের ফেয়ারে ভালো সাড়া পাবে বলে আশা করছেন তারা। এবার মেলায় ৫৫ প্রতিষ্ঠানের ৭৩টি স্টল বসেছে। এরমধ্যে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে ১৮ প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস ১৪ এবং আর্থিক প্রতিষ্ঠান ছয়টি। 

সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। সকাল ১০টায় রেডিসন ব্লুর মোহনা হলরুমে কোমরমতি শিশুরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাত শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কিমিটি চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন