বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের হোটেল রেডিসন ব্লু’র সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আরকান (৬)। মো. আরকান তুলাতলী জালেশ্বর লবণ মিল এলাকার মোস্তফা কামালের ছেলে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৯ এপ্রিল) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, রেডিসন ব্লু’র সামনে রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয় ওই শিশু। রাতে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এআর












