মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে রেদোয়ান কবির (মিয়া সাব) মেমোরিয়াল ট্রাস্ট থেকে মিরসরাই সদর ইউনিয়নের ১৫’শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এই চাল বিতরণ করা হয়েছে।
এসময় মিরসরাই সদর (৯ নং) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মরহুমের স্ত্রী রাশেদা আক্তার মুন্নীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট (দ্বিতীয় রমজান) ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির ওরফে মিয়া সাব। উনার আত্মার মাগফেরাত কামনায় ২০০৯ সাল থেকে অসহায় দুঃস্থদের মাঝে মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পরিবার মেমোরিয়াল ট্রাস্ট থেকে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।
বাংলাধারা/এফএস/এআই












