১৪ মার্চ ২০২৬

রেনু হত্যার প্রধান আসামি হৃদয় গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে গোলাপ শাহ মাজারের সামনে থেকে মো. মাহবুব আলম নামক এক ব্যক্তি হৃদয়কে দেখতে স্থানীয়দের সহোযোগিতায় তাকে আটক করে পুলিশের নিটক সোপর্দ করে।

গুলিস্তান পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছে, মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে দেখতে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন আমি এ ধরণের কোন সংবাদ পাইনি এখনও।

এর আগে, রোববার (২১ জুলাই) তিনজন ও সোমবার (২২ জুলাই) সকালে একজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। চারজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে তাদের মধ্যে জাফর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০ জুলাই শনিবার সকালে রেনু নামের এক নারী তার সন্তানকে ভর্তি করানোর জন্য উত্তর বাড্ডার ওই বিদ্যালয়ে যান। এরপরই তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ