বাংলাধারা ডেস্ক »
রাজধানীর বাড্ডা এলাকায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে ‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫ আসামির প্রত্যেককে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রিমান্ড আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আব্দুল রাজ্জাক আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকক সাতদিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩) । হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে আসামিদের কে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিন আসামি পক্ষের আইনজীবী নৃণাল কান্তি মিত্র, ইউনুস আলীসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। অপরদিকে রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবী মাইদুল ইসলাম পলকসহ অন্য আইনজীবীরা জামিনের বিরোধিতা তরে রিমান্ড প্রার্থনা করেন।
উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।
এ ঘটনায় এ দিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।
বাংলাধারা/এফএস/এমআর












