১৪ মার্চ ২০২৬

রেনু হত্যা: হৃদয় ও রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে ‘ছেলেধরা’ বলে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত রিয়া বেগম ও ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে তারা সেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড করার পর তাদের হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

আদালতে হাজির করে অভিযুক্তদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভূলতা এলাকা থেকে হৃদয়কে ও বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়াকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রেনু হ’ত্যা মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার সকালে উত্তর-পূর্ব বাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পি’টিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়ে তুবাকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে।

এ ঘটনায় শনিবার রাতেই নি’হত রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ