বাংলাধারা প্রতিবেদন »
নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নীচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা যায়, ওভারব্রিজের নিচে রেললাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায় । অজ্ঞাত এই যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃ্ত্যু হয়।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ জানায়।
বাংলাধারা/এফএস/টিএম












