বাংলাধারা ডেস্ক »
নোয়াখালী ভাসানচরে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের পরিদর্শনকালে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা।
সোমবার সকালে ইউএনএইচসিআর’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গাদের বিভিন্ন খোঁজখবর নিতে গেলে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় রোহিঙ্গারা।
এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে জানান তারা। এছাড়া নিম্মমানের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এ বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাধারা/এফএস/এআই












