১৪ মার্চ ২০২৬

রোটারী এসিস্ট্যান্ট গভর্ণর হলেন আমিনুল হক বাবু

বাংলাধারা প্রতিবেদন »  

রোটারী জেলা ৩২৮২ র ২০২০-২০২১ রোটারী বর্ষের জন্য এসিস্ট্যান্ট গভর্ণর হিসাবে মনোনীত হলেন আমিনুল হক বাবু। বর্তমানে তিনি রোটারী ক্লাব অব চিটাগং এলিটস এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এই দায়িত্ব দেওয়ায় তিনি ২০২০/২১ রোটারী বর্ষের র্ডিস্ট্রিক্ট গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ সহ সকল রোটারিয়ান দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি গভর্নর এবং বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি, চট্টগ্রাম জেলা উশু এসোসিয়েশন এর সভাপতি,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এর বাইরে ও তিনি বিভিন্ন হাসপাতাল, সামাজিক ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ