বাংলাধারা ডেস্ক»
বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পরদিন (মঙ্গলবার) সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রো বাংলা। সভায় স্টেশন মালিকরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেন। শেষ পর্যন্ত ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।
বাংলাধারা/এফএস/এফএস












