বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ ও ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফিরিয়ে নিতে জান্তাবিরোধী বৌদ্ধ নাগরিকরা বিভিন্ন স্থানে আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আন্দোলন শুরু করেছেন।
মিয়ানমারে রবিবার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা কালো পোশাক পরা ছবি পোস্ট করে ‘#Black4Rohingya’ হ্যাশট্যাগ চালু করেন।
বিখ্যাত মানবাধিকার কর্মী থিনজার সুনলেই টুইটারে লিখেছেন, ‘মিয়ানমারে আমাদের সবার জন্য অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
গত এক ফেব্রুয়ারি অং সান সু চিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মিয়ানমারে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাজার-হাজার নেতাকর্মী আটক। মারা গেছেন ৮০০’র বেশি মানুষ।
এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের অন্ধকার ভবিষ্যৎ যেন আরও অন্ধকার হয়ে যায়। তখন জান্তাবিরোধীদের গঠন করা ছায়া সরকার ঘোষণা দেয়, ক্ষমতায় গেলে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে।
সেনাবাহিনী একবার এমন কথা বললেও পরে অবস্থান থেকে পিছু হটার ইঙ্গিত দেয়।
বাংলাধারা/এফএস/এআই












