৩১ মার্চ ২০২৬

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাঁশখালী চাম্বল এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত চাম্বল এলাকার বাদশা মিয়া প্রকাশ বাইশ্যার ছেলে মো. জাকের (৪০) বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, জাকের একজন কুখ্যাত ডাকাত ও জলদস্যু। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। চাম্বল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ডাকাত জাকেরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন