১৯ মার্চ ২০২৬

লকডাউনে খোলা থাকবে‌ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা

বাংলাধারা ডেস্ক  »

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা খোলা থাকবে। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার স্বার্থে দুই থেকে তিন দিনের মধ্যে সরকার সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। লকডাউন চলাকালে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলো এবং শিল্প-কারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটে কারখানায় কাজ করবেন।’

এর আগে আজ সকালে সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন