১৩ মার্চ ২০২৬

লকডাউনে নগরবাসীকে প্রয়োজনীয় সহায়তা দিতে কন্ট্রোল রুম চালু

বাংলাধারা প্রতিবেদন »

বন্দর নগরী চট্টগ্রামের ১০ ওয়ার্ডকে রেড জোনের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে নগরীর ১০নং ‍উত্তর কাট্টলী ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে লকডাউন। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাগুলোকে লকডাউনের আওতায় আনা হবে। লকডাউন চলাকালীন ‘রেড জোন’ ঘোষিত এলাকায় প্রয়োজন ব্যতীত প্রবেশ ও বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। তাই সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

জানা যায়, লকডাউন চলাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীসহ জরুরি সেবায় যারা নিয়োজিত তাদের বের হতে দেয়া হবে। প্রধান সড়কে দূর পাল্লার গাড়িতে কোনো প্রকার যাত্রী ওঠা-নামা করতে পারবে না। তবে রাত ১২ টার পর পণ্যবাহী গাড়ি চলাচল উন্মুক্ত থাকবে।

কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- ০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, ০১৮১৯-০৫৬৮৪৪ এবং ০১৮১১-৮৮৭০৮৪।

লকডাউন কার্যকর থাকাকালীন স্থানীয় বাসিন্দারা যেকোনো সমস্যা এসব নম্বরে ফোন করে জানাতে পারবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ