৩১ মার্চ ২০২৬

লক্ষীপুরে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

লক্ষীপুরে ইয়াবা বিক্রির সময় তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কমলনগর থানাধীন তোরাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান।

গ্রেফতারকৃতরা হলেন, কমল নগর থানাধীন চর মার্টিন এলাকার মোহাম্মদ জয়নালের পুত্র মোহাম্মদ হাসান (২৬), মদ্য চর মার্টিনের আবুল কালামের পুত্র মোহাম্মদ ফারুক (২৮) ও একই এলাকার মোহাম্মদ শাহ জাহানের পুত্র মোহাম্মদ মহিউদ্দিন (২৫)।

পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে কমলনগর থানাধীন তোরাবগঞ্জ বাজার এলাকায় ইয়াবার বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযানে নেমে চর মার্টিন এলাকার জনৈক আবুল খায়েরের চায়ের দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালানোর চেষ্টা করে। ধাওযা দিয়ে আটক করে তাদের শরীর তল্লাশী করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ হাসানের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন আছে। তাদের তিন জনের বিরুদ্ধে কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন