১৩ মার্চ ২০২৬

লাইটারেজ জাহাজ ডুবে ৭ নাবিক নিখোঁজ

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড।

শনিবার (১৯ মার্চ) ভোর ৪টায় পারকি বিচ এলাকায় জাহাজটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, এমভি টিটু -১৪ নামে লাইটারেজ জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ