১৩ মার্চ ২০২৬

লাকসাম রেলওয়ে বিদ‍্যুৎ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাধারা প্রতিবেদন »

মুজিব বর্ষের আহ্বান ‘তিনটি করে গাছ লাগান’ এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার লাকসাম স্টেশনস্থ রেলওয়ে বিদ‍্যুৎ পাওয়ার হাউজে বৃক্ষরোপণ করা হযেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় রেলওয়ে দেশের ৬০ টি রেল স্টেশনসহ বিভিন্ন দপ্তরে এক যোগে বৃক্ষরোপণ করে। এ কর্মসূচির অংশ হিসেবে লাকসাম বিদ‍্যুৎ অফিস ভবনের চার পাশে এই বৃক্ষরোপণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাকসাম রেলওয়ে বিদ‍্যুৎ পাওয়ার হাউজের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী বিদ‍্যুৎ কিশোর চন্দ্র বর্মন এর উদ্যোগে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশফাক হোসেন দুলাল, তোফাজ্জল হোসেন বাবুল, জাকির আহমেদ, নজরুল ইসলাম খন্দকার, আবুল হোসেন, সুফিযানুর রহমান, রমজান আলী, সাজিদ খন্দকার দিপু, আজিজ, মোঃ আলী, সোলেমান, আসলাম মল্লিক, জহির,আলম, তালেব প্রমুখ।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ