৩০ মার্চ ২০২৬

লাখো মানুষের প্রাণ কেড়ে নিল করোনা

বাংলাধারা ডেস্ক »  

বিশ্বের প্রায় ১৮৫ দেশ ও অঞ্চলে প্রভাব বিস্তার করে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রাণ কেড়েছে ১ লাখ ৪৩৭ জনের। এ রোগে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখের কাছাকাছি।

শুরুর দিকে চীনে মৃত্যুর হার ছিল বেশি। কিন্তু তাকে খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে গেছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইরান। সবচেয়ে বেশি প্রাণ গেছে ইতালিতে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৮৪৯, যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ৯১১, স্পেনে ১৫ হাজার ৯৭০, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৩১, ইরানে ৪ হাজার ২৩২, চীনে ৩ হাজার ৩৩৬, বেলজিয়ামে ৩ হাজার ১৯, জার্মানিতে ২ হাজার ৬০৭, নেদারল্যান্ডসে ২ হাজার ৫১১ জনের প্রাণ গেছে।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৪ লাখ ৮০ হাজারের মতো। স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্সে লাখ পেরিয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। চীনে নতুন আক্রান্তের সংখ্যা একেবারে কমে এলেও দেশটিতে মোট আক্রান্ত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ।

তবে রয়েছে সুখবরও। বিশ্বজুড়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজারেরও বেশি। সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন চীনে, যার সংখ্যা প্রায় ৭৮ হাজার।

সূত্র: জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডওমিটার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন