৩১ মার্চ ২০২৬

লামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লামা প্রতিনিধি »

লামা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টিডিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ্ব-১৭ বালক বালিকা পৃথক টিমের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ইশরাত ছিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা।

প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় অংশ নেয় উপজেলার ৩টি দল। খেলায় মিরিঞ্জা একাদশকে হারিয়ে মাতামুহুরী একাদশ সেমি ফাইনালে উঠে। বৃহস্পতিবার মাতামুহুরী একাদশ সুখিয়া একাদশকে ২-০ গোলে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ান হয়।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় পৌরসভা একাদশ ১-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলায় সেরা গোল রক্ষক হয়, শহীদুল ইসলাম। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন উখিংমং মার্মা, ম্যান অব দ্যা ম্যাচ হয় প্রতাপ ত্রিপুরা। এরা সবাই মাতামুহুরী একাদশের খেলোয়াড় । ফাইনাল খেলা শেষে টিডিএন্ডডিসি মাঠে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন