২৬ মার্চ ২০২৬

লামায় আগুনে পুড়ল ৮ দোকান

বাংলাধারা প্রতিবেদন»

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় সরই ইউনিয়নের হাছনাপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

৮টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ী আরাফাত হোসেন, ওসমান সওদাগর ও কাঞ্চন দাশ জানান, রাতে দোকান বন্ধ করে আমরা বাড়িতে যায়। রাত সাড়ে ৩টায় খবর পেয়ে এসে দেখি দোকানগুলো আগুনে পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন মিলে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি বলেন, আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগুন লাগার বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন