২১ মার্চ ২০২৬

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের লামা সরই ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আশ্রাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। মৃত আশ্রাফিয়া বেগম সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

সরই ইউনিয়নের পুলিশ ফাঁড়ির আইসি মো. মইন উদ্দিন বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে হাতির আক্রমণে নিহত মহিলার লাশ উদ্ধার করেছি। এলকার গণস্বাক্ষরে লাশটি পোস্টমর্টেম না করে ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যেক্ষদর্শী অনেকে জানান, সন্ধ্যা নামার সাথে সাথে আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতির পাল হামলা চালায়। অনেকের ধান, নানা ফসলি ক্ষেত, বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন