৩০ মার্চ ২০২৬

লামায় বেপরোয়া মাহিন্দ্র উল্টে নারী শিশু সহ আহত ১০

লামা প্রতিনিধি » 

বান্দরবানের লামা উপজেলায় বেপরোয়া গতিতে চলা মাহিন্দ্র উল্টে নারী ও শিশু সহ ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টায় লামা-রুপসীপাড়া সড়কের অভিপোস্ট পাড়ার মাদ্রাসা সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকী ৮ জনকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হল- সাথী আক্তার (১৮) পিতা- মো. শাহ আলম মেম্বার, আছমা বেগম (৩০) স্বামী- মিজানুর রহমান, নাদিরা পারভিন (৪০) স্বামী- মো. সাখাওয়াতুল ইসলাম, মো. আবিদ (৭) পিতা- মো. মিজানুর রহমান, ইশরাত (২২) স্বামী- মো. শাকিল, মো. আবির (৩০) পিতা- আব্দুল মান্নান, নাঈম হাসান (১৩) পিতা- মো. শাহ আলম মেম্বার, মো. নুরুল ইসলাম (৪৫) পিতা- মো. সায়েদ আলী, নাফিজ (১৭) পিতা- মো. সাখাওয়াতুল ইসলাম ও মিম আক্তার (১৩) পিতা- মো. মিজানুর রহমান। সকলে লামার রুপসী বাজার পাড়ার বাসিন্দা।

আহতদের হাসপাতালে নিয়ে আসলে লামা হাসপাতালে সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ, ডাঃ আরিফ বিন রশিদ, ডাঃ দিদারুল মেহের ও সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ কাউছার তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।

আহত যাত্রী নাফিজ বলেন, মাহিন্দ্রটি লামা বাজার হতে রুপসীপাড়া বাজারে যাচ্ছিল। যাত্রা পথে সড়কের অভিপোস্ট পাড়ার মাদ্রাসা সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পূর্বে মাহিন্দ্রটির ব্রেকফেল হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্রটি পাহাড়ে ধাক্কা দেয় এবং কয়েকবার উল্টে যায়। গাড়িতে থাকা সকল যাত্রী ড্রাইভার সহ আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন