নিজস্ব সংবাদদাতা, লামা »
বান্দরবানের লামায় মেরিডিয়ান এগ্রো লি.-এর বাগান জবরদখলের চেষ্টা ও গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সরকার হতে লিজ নিয়ে কোম্পানীর সৃজিত বাগানে একের পর এক পাহাড়ের গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা। এই বিষয়ে অভিযোগ দিয়েও দুষ্কৃতিকারীদের অপতৎপরতা বন্ধ করা যাচ্ছে না বলে জানায়, কোম্পানীটির ব্যবস্থাপক মো. মেহেদী হাসান।
বাগান রক্ষায় ও নিরাপত্তার স্বার্থে বাগানের ব্যবস্থাপক মো. মেহেদী হাসান গত ২৯ মার্চ (রোববার) ৮ জনকে বিবাদী ও অজ্ঞাত ৫/৬ উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন। লামা থানা মামলা নং-১১। তিনি বলেন, পুলিশ দুষ্কৃতিকারীদের অসংখ্যবার সতর্ক করলেও তারা কথা না শুনে প্রতিনিয়ত গাছ কাটতে থাকে। অবশেষে শুক্রবার (৩ এপ্রিল) সকালে গাছ কাটা অবস্থায় রিংরিং মুরুং (৫২) ও লংকং মুরুং (২৫) কে আটক করে লামা থানা পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করলে কোর্ট তাদের জামিন দেয়। জামিনের ছাড়া পেয়ে অভিযুক্তরা পুণরায় শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে আমাদের বাগানে গাছ কাটে। বাগানটি রক্ষায় আমরা সরকারের সহায়তা কামনা করছি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা অসংখ্যবার মুরুং লোকজনকে সতর্ক করি। তারা নিষেধ না শুনলে আমরা মামলা নিতে বাধ্য হই।

মামলা সূত্রে জানা যায়, মেরিডিয়ান এগ্রো লি. উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইলল্লাাশিয়াস্থ ৩০৩নং ডলুছড়ি মৌজার দাগ নং- ১০৫৬/২২ এর আন্দর ২৫ একর পাহাড়ি জায়গা সরকার কর্তৃক লিজ নেয়। লিজের জায়গায় তারা ফলজ ও বনজ গাছ সৃজন করে দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ ভোগদখলে স্থীত আছে। পার্শ্ববর্তী নতুন পাড়ার কিছু মুরুং লোকজন অন্য মানুষের ইন্দনে ২/৩ মাস যাবৎ কোম্পানীর জায়গা জবর দখলের চেষ্টা করছে। দুষ্কৃতিকারীরা হল, ইয়াংইন মুরুং (৩৫) পিতা- পাইচংগ্যা মুরুং, প্রেনয় মুরুং (৩০) পিতা- রিং রিং মুরুং, মেনরাও মুরুং (৩০) পিতা- মেনপাই মুরুং, রিংরিং মুরুং (৫২), সিংবত মুরুং (৪০), মেনরিং মুরুং (৩০) সর্ব পিতা- রিপিট মুরুং, রেংরাও মুরুং (৩৫), পিতা- আদই মুরুং ও লংকং মুরুং (২৫) পিতা-পাইচংগ্যা মুরুং। অভিযুক্ত সকলে সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা।
মামলায় আরো উল্লেখ করে, উক্ত বিবাদী ৮ জন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন লোক গত ২০ মার্চ ২০২০ইং পূর্ব পরিকল্পিতভাবে উক্ত জায়গায় দা, কুড়াল, লাঠি সহ দেশীয় তৈরী অস্ত্র নিয়ে গাছ কাটতে থাকে। এসময় মুরুং লোকজন উক্ত বাগানে সৃজিত অনুমান ২৫০টি আকাশমনি/একাশি গাছ কেটে ফেলে। কাটা গাছ হতে অনুমান ১৫০টি গাছ চুরি করে নিয়ে যায় মুরুং লোকজন। যার অনুমান মূল্য ৭ লক্ষ টাকা। অবশিষ্ট ১ শতটি গাছ কেটে আরো ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তারা আমাদের মারধর ও হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিচ্ছে।
সরজমিনে গেলে স্থানীয় কয়েকজন বলেন, মেরিডিয়ান এগ্রো লিঃ পর্যায়ক্রমে ৭/৮ বছর আগে ইলল্লাশিয়ার এই বাগানটি সৃজন করে। নতুন পাড়ার মুরুং লোকজন মেরিডিয়ান এগ্রো লিঃ এর বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং এইসব জায়গা তাদের বলে দাবী করছে। মূলত নতুন পাড়াটি দুইবছর আগে সৃষ্টি হয়। এই পাড়ার লোকজন কেউ এখানের স্থায়ী না। তারা কেউ বান্দরবানের টংকাবতী, লামার আকিরাম পাড়া, গতিরাম পাড়া ও ঢেঁকিছড়া পাড়া হতে এসে এখানে বসত শুরু করে। মুরুংদের জায়গার কোন কাগজপত্র নেই। এসময় (শনিবার সকালে) কয়েকজন মুরুংকে গাছ কাটতে দেখা যায়।
মামলার বিষয়ে কথা হয় লংকং মুরুং ও ইয়াংইন মুরুং এর সাথে। তারা বলে, আমাদের জায়গার কাগজপত্র নেই, তবে হেডম্যান রিপোর্ট আছে। জুম করার জন্য আমরা পাহাড় পরিষ্কার করছি। সেসময় কিছু গাছ কাটা হয়েছে। মিথ্যা মামলা করে আমাদের হয়রাণী করা হচ্ছে।
সরই ইউপি চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, মুরুংরা জোর করে জায়গা দখল করতে চাচ্ছে। তারা নিষেধ করার পরেও গাছ কাটছে। তাদের পিছনে অদৃশ্য কোন শক্তি থাকতে পারে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












