বাংলাধারা প্রতিবেদক »
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম। সেবার জগতে অনন্য প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন পৃথিবীব্যাপী মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাই এই সংস্থার সদস্যদের দিয়ে থাকে।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ কপার চিমনি রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেনে আয়োজিত সভায় এসব কথা বলেন বক্তারা।
চট্টগ্রামস্থ লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন’র প্রথম জেনারেল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ কপার চিমনি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন নাজমা আখতারের সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন ফারহানা ইসলাম রুহীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট লায়ন সুলতানা নুরজাহান রোজি, ভাইস প্রেসিডেন্ট লায়ন তাসনুভা আহমেদ, , আই পি পি লায়ন সাবিনা ইকরাম সিরাজি, সদস্য লায়ন শাওন পান্থ, লায়ন ফেরদৌস শিপন।

এসময় চার্টার প্রেসিডেন্ট লায়ন সুলতানা নুরজাহান রোজি বলেন, লায়ন্স জেলায় যে অল্প কয়টি ক্লাব গঠনতান্ত্রিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন তার মধ্যে অন্যতম। অ্যাকাউন্টস মেইন্টেন, রিপোর্ট উপস্থাপন, ইন্টারন্যাশনাল দিক-নির্দেশনা প্রতিপালনসহ সব কাজে লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন একটি আদর্শ ক্লাব। বিশেষ করে ইতিবাচক নেতৃত্ব ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন চট্টগ্রামে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট লায়ন তাসনুভা আহমেদ বলেন, লায়ন্স ক্লাব অব এমিয়েবল রোজ গার্ডেন ডায়নামিক নেতৃত্ব, বিশেষ করে এ ক্লাবের প্রাক্তন নেতৃবৃন্দ শুধু ক্লাব পর্যায়ে নয়, জেলার জন্যও গৌরব। তাঁদের প্রশিক্ষণ, নেতৃত্ব লায়ন্স জেলাকেও সমৃদ্ধ করেছে বছরের পর বছর। আগামীতেও তাঁদের এ ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও নিশু জান্নাত লাকী, লিও হিরো জান্নাত সাথী, লিও হেদায়েতুল ইসলাম সুমন, লিও জাহেদুল ইসলাম জাহেদ, লিও সাদিয়া জান্নাত, লিও তারেক উদ্দীন নোমান।












