বাংলাধারা প্রতিবেদন »
লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র ক্লাব স্কুলিং ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র অর্ধশতাধিক সদস্যদের উপস্থিতিতে প্রাক্তন জেলা ও মাল্টিফল সভাপতি লায়ন কামরুল ইসলাম পারভেজেরর পরিচালনায় ক্লাব স্কুলিং সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র প্রেসিডেন্ট লিও অনুপ কুমার দাশের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লিও গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ২০২০-২০২১ সেবাবর্ষের ক্লাবের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজার লায়ন মির্জা আকবর আলী চৌধুরী এমজেএফ, জিএলটি লায়ন জি কে লালা, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন ডা. মেজবা উদ্দিন তুহিন, রিজিয়ন চেয়ারপারসন লায়ন এসএম আব্দুল আজীজ, লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন নেসার আহমদ, প্রাক্তন জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ, লিও জেলা ৩১৫ বি-৪ সভাপতি লিও এইচএম হাকিম, সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমন, ডিস্ট্রিক কো-ডিনেটর লিও আফিফা ইসলাম, জোন ডিরেক্টর লিও ইসমাইল বিন আলভী, লিও ক্লাব অব চিটাগং অগ্রণীর ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও জামান ইমরুল হাসান, লিও শাহরিয়ার হাসান, সেক্রেটারি লিও আজিম উদ্দিন, ট্রেজেরার লিও জাহেদা আক্তার, ক্লাব ডিরেক্টর লিও রবিউল হোসাইন পারভেজ, লিও মিঠুন শর্মা, লিও পিয়াল দত্ত প্রমুখ।
বাংলাধারা/এফএস/এএ












