১৩ মার্চ ২০২৬

লিটনের জোড়া ক্যাচ মিস, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক»

১৩তম ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগে ভানুকা রাজাপাকশের ক্যাচ ছাড়েন লিটন দাস। ১৫তম ওভারের তৃতীয় বলে ডিপ কাভার অঞ্চলে আবারও একই দশা। চারিথ আসালঙ্কার ক্যাচ তুলতে ব্যর্থ হন লিটন। দুজনে মিলে ৫২ বলে ৮৬ রানের জুটি গড়েন। যা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার জন্য যথেষ্ঠ ছিল।

রোববার (২৪ অক্টোবর) শারজা স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাঁচ উইকেটের জয় তুলে মাঠ ছেড়েছে লঙ্কানরা।

৩১ বলে ৫৩ রান তোলা রাজাপাকশে শেষ দিকে নাসুম হোসেনের বলে বোল্ড হন। তবে ৪৯ বলে হার না মানা ৮০ রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন চারিথ আসালঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর 

টস : শ্রীলঙ্কা

বাংলাদেশ : ১৭১/৪ (২০ ওভার)
নাঈম ৬২, মুশফিক ৫৭*, লিটন ১৬, রিয়াদ ১০*, সাকিব ১০, আফিফ ৭
চামিকা ১২/১, বিনুরা ২৭/১

শ্রীলঙ্কা : ১৭২/৫ (১৮.৫ ওভার)
আসালাঙ্কা ৮০*, রাজাপক্ষে ৫৩
সাকিব ১৭/২, নাসুম ২৯/২

ফল : শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ