চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বাবুল হোসেন প্রকাশ কালা বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কালা বাবুল জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউপিস্থ জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টায় জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবুল হোসেন প্রকাশ কালা বাবুলকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি ১২ বোর শটগানের লিডবল কার্তুজ এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।













