১৩ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় আবাসিক মাদরাসা থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি আবাসিক মাদরাসার কক্ষ থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুরঘাট রোডের টিএনটি অফিস সংলগ্ন নিশান প্লাজায় অবস্থিত তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মো. সিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার এহসান সিদ্দিকীর ছেলে। তিনি ওই মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, রাতে স্বাভাবিকভাবে ঘুমানোর পর সকালে তিনি পাশের কক্ষে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন