লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হল- কক্সবাজার সদর খুরুশকুল কুলিয়া পাড়া এলাকার মোহাম্মদ কালুর পুত্র কলিম উল্লাহ (৩৮) এবং অপরজন একই জেলার উখিয়া মনখালী গর্জনবুনিয়া সোনা পাড়া এলাকার আবদুল গফুরের পুত্র জয়নাল আবেদীন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম একটি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, উক্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আমরা মাদকের ব্যাপারে কাউকে ছাড় দিব না। আমাদের টিম করোনা পরিস্থিতিতেও বিশেষ অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












